আনুষ্ঠানিকভাবে টুইটার এখন এক্স ডটকমে

১৮ মে, ২০২৪ ২২:০৪  

ইলন মাস্ক টুইটার (বর্তমানে এক্স) কিনেছেন গত বছরে। নাম বদলেও পরেও এতদিন ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমটি টুইটার ডটকম থেকে ব্যবহার করতে পেরেছেন। এবার আনুষ্ঠানিকভাবে ওয়েব ঠিকানাতেও পরিবর্তন এলো।

বর্তমানে এক্স ডটকমই মাধ্যমটি একমাত্র ওয়েব ঠিকানা। কারণ, ব্যবহারকারীরা টুইটার ডটকমে প্রবেশ করলেও সেটি রিডিরেক্ট হয়ে নতুন ইউআরএলে প্রদর্শিত হচ্ছে।

গত শুক্রবার ইলন মাস্ক এ বিষয়ে একটি বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন, সব কোর সিস্টেম এখন এক্স ডটকমে পাওয়া যাবে। বার্তার সঙ্গে একটি ছবিও যোগ করেছেন। যাতে বড় করে লেখা রয়েছে এক্স ডটকম।

পরিবর্তিত হওয়ার পর প্রথমবার এক্স ডটকম ওয়েবসাইটে প্রবেশের পর নিচে একটি লেখা প্রদর্শিত হচ্ছে। সেখানে লেখা রয়েছে, ‘ইউআরএল পরিবর্তন করা হয়েছে। এটি আমরা আপনাদের জানাচ্ছি। তবে আপনাদের গোপনীয়তা ও তথ্য সুরক্ষার সেটিংস আগের মতোই অপরিবর্তিত থাকবে।’

ডিবিটেক/বিএমটি